পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ বিভাগে শিক্ষক নিয়োগের সুযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮টি বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জন প্রভাষক ও ১ জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্রভাষক, পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
২. পদের নাম: প্রভাষক, ফার্মেসি বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৩. পদের নাম: প্রভাষক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৪. পদের নাম: প্রভাষক, আর্কিটেকচার বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৫. পদের নাম: প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৬. পদের নাম: সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
৭. পদের নাম: প্রভাষক, সমাজকর্ম বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
৮. পদের নাম: প্রভাষক, লোকপ্রশাসন বিভাগ
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা-৬৬০০’ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রদত্ত ফরম্যাটে আবেদন করতে হবে।
আবেদন ফি
৬০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
২৪ সেপ্টেম্বর ২০২৬