সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও একটি পদে কর্মী নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্রন্ট অফিস ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফ্রন্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। হসপিটালিটি ইনস্টিটিউশন থেকে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ফ্রন্ট অফিস বিভাগে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: নির্ধারিত নয়
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

যেভাবে আবেদন

আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত এই [email protected] ই-মেইলে মেইল করা যাবে। এ ছাড়া সদ্য তোলা ছবি ও জীবনবৃত্তান্তসহ সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে।

আরও পড়ুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

পিপল অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫।

আরও পড়ুন