চিটাগাং ড্রাই ডকে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ নৌবাহিনীর অধীনে চিটাগাং ড্রাই ডক লিমিটেডে ৯ম ও ১২তম গ্রেডের দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ আগস্ট।

চাকরির বিবরণ

১. পদের নাম: কল্যাণ কর্মকর্তা

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা অথবা স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন গ্রেড: ৯ম

২. পদের নাম: সুপারভাইজার (যান্ত্রিক)

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কারিগরি বিষয়ে ট্রেড কোর্স/ভোকেশনাল/সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।

বেতন গ্রেড: ১২তম

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর প্রেরণ করতে হবে।

চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।

আরও পড়ুন

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

২৩ আগস্ট ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।

নির্দেশনা

‘মানবসম্পদ, প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা’ পদে ইতিপূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।