বিদেশি সংস্থায় নেপালে চাকরি, বছরে বেতন ৪৬ লাখ ৬১ হাজার
হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) অঞ্চলের আটটি আঞ্চলিক সদস্যদেশ নিয়ে গঠিত সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এয়ার পলুশন মিটিগেশন স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এয়ার পলুশন মিটিগেশন স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাসটেইনেবল এনার্জি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ এইচকেএইচ অঞ্চলে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ এইচকেএইচ অঞ্চলে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও কো–অর্ডিনেশনে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। দেশের বাইরে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: আইসিআইএমওডি হেড অফিস, ললিতপুর, কাঠমান্ডু, নেপাল।
বেতন: বছরে মোট বেতন ৩৯,৭২৩ মার্কিন ডলার (৪৬ লাখ ৬১ হাজার ২৩১ টাকা প্রায়)।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সমন্বয় ভাতা, সন্তান/ নির্ভরশীল সদস্য ভাতা, স্বাস্থ্য-জীবন-দুর্ঘটনা বিমা, ১৮ বছরের নিচে অন্তত দুই সন্তানের শিক্ষা ভাতা, সিভিয়ারেন্স পে, ছুটি ও ডে-কেয়ারের সুবিধা আছে।