অগ্রণী ব্যাংকে ক্যাশ অফিসার পদে ৫০০ জন নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ক্যাশ অফিসার পদে নিয়োগের জন্য ৫০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্‌–পরিচয় যাচাই প্রতিবেদন সংগ্রহের জন্য অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন বাটনে ক্লিক করতে হবে। ২১ এপ্রিলের মধ্যে প্রার্থীদের প্রয়োজন তথ্য আপলোড করতে হবে।

পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন পাওয়ার পর প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র পাঠানো হবে। নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। পদায়ন, যোগদানের তারিখ ও নিয়োগসংক্রান্ত অন্যান্য তথ্য নিয়োগপত্রে উল্লেখ থাকবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।