এনআরবিসি ব্যাংকে চাকরি, বয়সসীমা ৩৫, লাগবে না অভিজ্ঞতা

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হিউম্যান রিসোর্স ডিভিশনে জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট (কেপিআই অ্যান্ড পারফরমেন্স অ্যানালিস্ট) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: জুনিয়র এইচআর অ্যাসোসিয়েট (কেপিআই অ্যান্ড পারফরমেন্স অ্যানালিস্ট)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকা যাবে না। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। পোশাকখাত বা বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি কর্মী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বয়স: ৩১ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুলাই, ২০২৪।

আরও পড়ুন