চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০,০০০
বেসরকারি অলাভজনক সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিএ কোর্স সমাপ্ত করা থাকলে ভালো। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা ও সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, (এক পৃষ্ঠা) সিভিসহ (দুই পৃষ্ঠা) আবেদনপত্র [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৩।