৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

পল্লী বিদ্যুৎ সমিতি-১–১টি পদে ১০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। যেসব প্রার্থী প্রাথমিকভাবে শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

পরীক্ষার তারিখ: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার

পরীক্ষার সময়: সকাল ১০:০০টা

আরও পড়ুন

পরীক্ষার স্থান: ঢাকার কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র–সংক্রান্ত তথ্য: প্রার্থীদের প্রবেশপত্র আগামী ০২/০৮/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে সংশ্লিষ্ট ঠিকানায় প্রেরণ করা হবে। যদি কোনো প্রার্থী ডাকযোগে প্রবেশপত্র না পান, তবে যাচাই-বাছাই সাপেক্ষে ০৫/০৮/২০২৬ তারিখের পর ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা যাবে।