আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বছরে বেতন সাড়ে ৮ লাখের বেশি
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রজেক্ট কো-অর্ডিনেটর—ইনক্লুসিভ এডুকেশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর—ইনক্লুসিভ এডুকেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: এডুকেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় ইনক্লুসিভ এডুকেশন প্রকল্প বাস্তবায়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেভেলপমেন্ট/ প্রাইমারি এডুকেশন সেক্টরে ইনক্লুসিভ এডুকেশন অন্তত পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধীদের অধিকার নিয়ে জানাশোনা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। এলএফএ/ রেজাল্ট ফ্রেমওয়ার্কে জানাশোনা থাকতে হবে। অ্যাকশন রিসার্চে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে মোট বেতন ৮,৫২,৫৬৩ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্য ও গোষ্ঠী বিমার সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিয়োগসংক্রান্ত বিস্তারিত এডিডি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের এই লিংক থেকে জেনে নিতে হবে। একই লিংকে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে (সর্বোচ্চ ১,০০০ শব্দ); ইক্যুয়াল অপরচুনিটি ফরম পূরণ করে দুটি রেফারেন্সসহ (নাম, যোগাযোগের নম্বর, ঠিকানাসহ) সিভি (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৩, দুপুর ১২টা পর্যন্ত (যুক্তরাজ্য সময়)।