আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজার, সপ্তাহে দুদিন ছুটি
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সাতক্ষীরায় নবযাত্রা প্রজেক্ট–টুয়ে অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেনদেনিং অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট সিস্টেম স্ট্রেনদেনিং অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক ডিগ্রিসহ অ্যাগ্রিকালচারে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো বেসরকারি সংস্থায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন সাইকেল ও মাল্টি সেক্টরাল ইমপ্লিমেন্টেশন বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। মার্কেট সিস্টেমস অ্যান্ড লাইভলিহুড প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: সাতক্ষীরা (শ্যামনগর)
বেতন–ভাতা: মাসিক বেতন ৫০,০০০–৬০,০০০ টাকা। এ ছাড়া মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1315183&fcatId=-1&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ ডিসেম্বর, ২০২৪।