কৃষি তথ্য সার্ভিসে সরকারি চাকরি, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

ছবি: এআই/প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে সরাসরি মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন

পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)
১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ফাইন বা কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ৩৫ মি.মি. এবং ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর অপারেটিং কাজে প্রশিক্ষণ থাকতে হবে। এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

৪. ক্যালিগ্রাফিস্ট: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ কমার্শিয়াল আর্টস, ইলাস্ট্রেশন, লেটারিং, কি ড্রয়িং, লে-আউট, চার্ট তৈরি ইত্যাদি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫. অফসেট প্রিন্টার: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ যেকোনো স্বনামধন্য অফসেট প্রেসে প্রিন্টার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
৬. অফিস সহায়ক: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি
—টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
—১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।
—৬ নম্বর পদের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।
—ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কৃষি তথ্য সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।

অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত।