বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ
বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে সোস্যাল রিসার্চার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সোস্যাল রিসার্চার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সোস্যাল রিসার্চ বিশেষ করে কক্সবাজারে প্রোটেকশন সেক্টরে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সোস্যাল ইনক্লুশন ও জেন্ডার ইকুয়ালিটিতে কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ডিজাইন, ডাটা কালেকশন ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। কো–অর্ডিনেশন ও নেটওয়ার্কিংয়ে দক্ষ হতে হবে। রিসার্চ রিপোর্ট রাইটিং ও যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১,০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৪।