বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি অফিসার, বেতন ৪০ হাজার

কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ট্রেইনি অফিসার (আইটি) পদে আবেদনের সুযোগ মিলবেছবি: ব্যাংকটির ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি এনআরবি ব্যাংক পিএলসি তাদের ম্যানেজমেন্ট টিমে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার (আইটি) পদের জন্য মেধাবী, তরুণ ও উদ্যমী ব্যক্তিদের খুঁজছে।

আবেদনের যোগ্যতা

* ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

* স্নাতক ও স্নাতকোত্তর উভয় প্রোগ্রামে ন্যূনতম প্রথম শ্রেণি বা এর সমতুল্য সিজিপিএ ৩.০০ থাকতে হবে। যেকোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএ এই পদে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না।

* ৩১.০৬.২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ (বত্রিশ) বছরের মধ্য হতে হবে।

বেতনকাঠামো

প্রবেশনকালে এ পদে সমন্বিত মাসিক বেতন হবে শুধু ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। ট্রেইনি অফিসারদের জন্য ন্যূনতম ১ (এক) বছরের প্রবেশনকাল থাকবে। সন্তোষজনকভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থী অফিসার পদে স্থায়ী হবেন। এ সময় বেতন হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের https://www.nrbbankbd.com/career/ এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫।

আরও পড়ুন
আরও পড়ুন