আইসিডিডিআরবিতে চাকরি, বেতন ৫৭ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: রিয়া
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডাটা ম্যানেজমেন্ট অফিসার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: ডাটা ম্যানেজমেন্ট অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকস/অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডাটা ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিস ডোমেইনে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসটিএটিএ ও এসপিএসএসের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস জানতে হবে। বাংলা টাইপিং অবশ্যই জানতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৫৭,০৪৮ টাকা (আলোচনা সাপেক্ষে)।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জুলাই ২০২৩।

আরও পড়ুন