বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ১ লাখ ২২ হাজার

মডেল: নুসরাত ও সিফাতছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এগ্রিকালচার বিষয়ে সম্মানসহ এমএসসি ডিগ্রি থাকলে ভালো। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় একই ধরনের প্রকল্পে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান রেসপন্সে ফুড সিকিউরিটি, লাইভলিহুড, ডিআরআর ও মার্কেট ডেভেলপমেন্ট মাঠপর্যায়ে ব্যবস্থাপনা, সমন্বয় ও বাস্তবায়নে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফির দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মনিটরিং, রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, কেস স্টাডি/স্টোরি, প্রেস রিলিজ ও কনটেন্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২২,১৪৮ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মাসিক বোনাস, যোগাযোগ ও ভ্রমণ ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করা যাবে। এ ছাড়া [email protected] এই ঠিকানায় কভার লেটার, সদ্য তোলা ছবিসহ সিভি ই-মেইল করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুন