ধর্ম মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ মন্ত্রণালয়ে দুই ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা: ৩
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ২. পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ৫
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ১ নম্বর পদে ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, পাবনা, রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি ও সুনামগঞ্জ ছাড়া অন্য ৪৬টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২ নম্বর পদে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও সিলেট ছাড়া অন্য ৪১টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

বয়সসীমা
১ অক্টোবর ২০২৩ তারিখে আবেদনকারীর বয়স হবে ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। উল্লিখিত প্রার্থী ছাড়া অন্য সব প্রার্থীর জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ও admin_a [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/ মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও অনলাইন ফি ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও অনলাইন ফি ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ থেকে ২৫ নভেম্বর ২০২৩, বিকেল চারটা পর্যন্ত।