চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে চাকরির সুযোগ, নবম থেকে বিভিন্ন গ্রেডে নিয়োগ

ছবি: খালেদ সরকার

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচটি ক্যাটাগরিতে মোট ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন

১. মেডিক্যাল অফিসার

পদসংখ্যা: ৭টি

যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি রেজিস্ট্রেশনপ্রাপ্ত

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

আরও পড়ুন

২. মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা

৩. অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি)

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) অথবা এইচএসসি পাসসহ ডায়াগনস্টিক ল্যাবে তিন বছরের অভিজ্ঞতা

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০–২২,৪৯০ টাকা)

৪. অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা

৫. ক্লিনার

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

আবেদন ফি

১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও ৫ নম্বর পদের জন্য ৫০ টাকার অফেরতযোগ্য পে–অর্ডার আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

–বেপজার ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে ডাউনলোড করা নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

–আবেদন পাঠানোর মাধ্যম: আবেদনপত্র কেবল ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও পে–অর্ডার সংযুক্ত করতে হবে। দরখাস্তের খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: চিফ মেডিক্যাল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬