অডিটরের এমসিকিউ পরীক্ষা ২২ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও এর আওতাধীন অডিট অধিদপ্তরের অডিটর পদে জনবল নিয়োগের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিটর (১১তম গ্রেড) পদের এমসিকিউ পরীক্ষা ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

পরীক্ষার প্রবেশপত্র, কেন্দ্রের নাম ও আসনবিন্যাস কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট (www.cagbd.org) এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রও এ দুই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা।