অর্থ মন্ত্রণালয়ে ৬ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ১৩তম, ১৬তম ও ২০তম গ্রেডের মোট ৬টি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।

২০তম গ্রেডের লিখিত পরীক্ষা ২২ অক্টোবর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ গ্রেডের পদের নাম অফিস সহায়ক। রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

ছবি: সংগৃহীত

অন্যদিকে ১৩তম ও ১৬তম গ্রেডের ৫টি পদের লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব শাখা)। এসব পদের পরীক্ষা রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হবে।

ছবি: সংগৃহীত