অ্যাক্রেডিটেশন কাউন্সিলে একাধিক পদে চাকরি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ঢাকার রাজস্ব খাতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে একাধিক পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা–স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)২. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৩. পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ থাকতে হবে। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)৪. পদের নাম: ভান্ডার কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)৬. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৭. পদের নাম: প্রুফ রিডার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)৮. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)১০. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডেটাবেজে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১১. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)১২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
১৩. পদের নাম: বার্তাবাহক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। লাইসেন্সসহ মোটরসাইকেল চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা
২৭ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে (প্রোগ্রামার পদ ছাড়া)। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ক্ষেত্রে মেইলের সাবজেক্টে সংস্থার নাম, পদের নাম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি ও যোগাযোগের নম্বর দিতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ ওয়েবসাইট বা বিএসির ওয়েবসাইট থেকে জানা যাবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৭০০ টাকা ও টেলিটক চার্জ ৮৪ টাকাসহ মোট ৭৮৪ টাকা; ২ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটক চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা; ৯ থেকে ১৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটক চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৭ মার্চ ২০২২ থেকে আগামী ২৬ এপ্রিল ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।