আইআরসিতে চাকরি, বেতন ১,১১,২০০
মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি গ্র্যান্টস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: গ্র্যান্টস অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি/ পরিসংখ্যান/ সমাজবিজ্ঞান/ পাবলিক হেলথ/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ নৃবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডোনার রিপোর্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (এই চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা ও মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২২।