আইআরসিতে চাকরির সুযোগ, বেতন লাখের বেশি

ছবি: আইআরসির ওয়েবসাইট থেকে নেওয়া

মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এডুকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ম্যানেজার—ডেটা ম্যানেজমেন্ট
    বিভাগ: এডুকেশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান, অর্থনীতি, শিক্ষা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাংগঠনিক দক্ষতা, রিসার্চ প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম/রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২২।