আইআরসিতে নেবে রিসার্চ স্পেশালিস্ট, বেতন দেড় লাখের বেশি
মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এডুকেশন বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিসার্চ স্পেশালিস্ট
বিভাগ: এডুকেশন
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: এডুকেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে। রিসার্চে অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এডুকেশন রিসার্চে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা, চট্টগ্রাম ও মিয়ানমারের ভাষা জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে।)
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৪ জুলাই ২০২২।