আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, বেতন ৮২,৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রজেক্ট ম্যানেজার পদে লোক নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী যোগ্য প্রার্থীদের শুধু ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: উন্নয়ন অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বা সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: প্রজেক্ট ম্যানেজমেন্টে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক ৮২,০০০ টাকা

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা সিভি পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]। সিভির সঙ্গে কাভার লেটার পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জানুয়ারি ২০২২।