আনসার ভিডিপি ব্যাংকের পরীক্ষার সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ‘প্রিন্সিপাল অফিসার’ পদের লিখিত পরীক্ষার সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
রাজধানীর আরামবাগ হাইস্কুল অ্যান্ড কলেজে আগামী ৩ অক্টোবর প্রার্থীদের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজপত্র বা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। মাস্ক পরা ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।