আনসার ভিডিপিতে চাকরি, পদ ৩৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তাসহ আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১টি পদে ৩৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৯ আগস্ট থেকে। আবেদন করা যাবে ২৬ আগস্ট পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৬ আগস্টে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://ansarvdp.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ২৬ আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন আবেদনপত্র।