আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে প্রায় ২৪ লাখ
কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে আমান প্রজেক্টে টেকনিক্যাল অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: টেকনিক্যাল অ্যাডভাইজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ ও নিউট্রিশনে স্নাতকোত্তর/ ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। চাইল্ড সারভাইভাল, অ্যাডোলেসেন্ট হেলথ অ্যান্ড নিউট্রিশন বা ম্যাটারনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন–বিষয়ক প্রোগ্রামে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৯৭ হাজার ৮৮৮ টাকা (বার্ষিক ২৩ লাখ ৭৪ হাজার ৬৬০ টাকা)। এ ছাড়া স্বাস্থ্যসুবিধা, সরকারি ছুটি ছাড়াও বছরে চার সপ্তাহ ছুটির সুবিধা রয়েছে।