আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ১,৮৭,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এসিএফের ফেসবুক পেজ থেকে নেওয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গ্র্যান্টস কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: গ্র্যান্টস কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো সংস্থায় ৫ থেকে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফান্ডরেইজিং, রিপোর্টিং বা ডোনার রিলেশনসে অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ওয়াশ, নিউট্রিশন/হেলথে টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কাজের ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটি এবং ছুটি ভাতার সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ এপ্রিল ২০২২।