আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৬২,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ফাইন্যান্স বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: অ্যাকাউন্টস অফিসার

    বিভাগ: ফাইন্যান্স

    পদসংখ্যা: অনির্ধারিত

    যোগ্যতা ও অভিজ্ঞতা: কমার্স বা বিজনেস বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসএপি অ্যাকাউন্টিং সফটওয়্যার ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফাইন্যান্সিয়াল আইন জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)

কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা

বেতন: মাসিক বেতন ৪৯,৬০০ থেকে ৬২,০০০ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ছুটি ও ইনস্যুরেন্স সুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২২।