ইউনেসকোতে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি দুই পদে বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার-কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন।
    পদসংখ্যা: অনির্ধারিত।
    যোগ্যতা: কমিউনিকেশন, ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, মিডিয়া, ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক, এক বছরের চুক্তি।
    কর্মস্থল: ঢাকা।

  • পদের নাম: রিসেপশনিস্ট কাম স্টোরকিপার।
    পদসংখ্যা: অনির্ধারিত।
    যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক, এক বছরের চুক্তি।
    কর্মস্থল: ঢাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ ২০২২।