ইএটিএলে প্রোজেক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। গত ২১ বছরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সরকারি–বেসরকারি ও আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে বিভিন্ন প্রকল্পে সুনামের সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বড় প্রকল্পের জন্য কোম্পানিটি কিছু দক্ষ ও অভিজ্ঞ প্রোজেক্ট ম্যানেজার খুঁজছে।

পদের নাম: প্রোজেক্ট ম্যানেজার (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং)

পদের সংখ্যা: ৩

আবেদনের যোগ্যতা

আগ্রহী আবেদনকারীদের স্বীকৃত পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স পাস হতে হবে। পিএমপি সার্টিফিকেটধারীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে মাস্টার্স পাসের যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও পাবেন প্রোজেক্ট ম্যানেজার (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) পদে চাকরি পেলে।

আবেদনের শেষ তারিখ

আগামী ২৫ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা সিভি ই–মেইল করতে পারেন [email protected]–এ।