ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি, বেতন সর্বোচ্চ ১,৩৯,৫৬৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে একাধিক পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
    বিভাগ: ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: বিবিএ/ এমবিএ/ এমএসসি (ফিন্যান্স) ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ম্যানেজার পদের জন্য অন্তত পাঁচ বছরের/ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদের জন্য অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে।
    বয়সসীমা: ৩৫ বছর
    বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ম্যানেজার পদের জন্য ১ লাখ ১৬ হাজার ৩০৮ টাকা ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদের জন্য ১ লাখ ৩৯ হাজার ৫৬৯ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

  • ২. পদের নাম: সিনিয়র অফিসার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
    বিভাগ: আইটি অ্যান্ড এমআইএস
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওওপি ল্যাংগুয়েজ (সি, সি‍ ‍+‍+, সি#ডটনেট, জাভা) জানতে হবে। এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, এএসপিডটনেট, সিএসএস, অ্যাজাক্স, ডিবিএমএস, এমএস এসকিউএল, ওরাকল, মাইএসকিউএল, লিনাক্স ওএস জানতে হবে।

ছবি: ইডকলের ফেসবুক পেজ থেকে নেওয়া

বয়সসীমা: ৩৫ বছর
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন সিনিয়র অফিসার পদের জন্য ৮১ হাজার ৪১৪ টাকা ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ৯৩ হাজার ৪৫ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

  • ৩. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
    বিভাগ: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: ফিন্যান্স/ অর্থনীতি/ পরিসংখ্যান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
    বয়সসীমা: ৩০ বছর
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

  • ৪. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
    বিভাগ: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস
    পদসংখ্যা: ২
    যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে।
    বয়সসীমা: ৩০ বছর
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০২২।