উত্তরা ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, লিখিত ২ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ব্যাংক লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকটি। লিখিত পরীক্ষার আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
উত্তরা ব্যাংক লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে বলেছে, ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
বেতন
উত্তরা ব্যাংক লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে কেউ চাকরি পেলে এক বছরের প্রবেশন সময়ে এ পদে বেতন হবে ৩৫ হাজার টাকা। প্রবেশন শেষে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাবেন। এ সময় প্রার্থী ২০,০০০-৫৬,২০০ টাকা হারে বেতন পাবেন। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে।