এইচএসসি পাসে বম্বে সুইটসে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

পদের নাম: বিক্রয় প্রতিনিধি।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস। অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ভোগ্যপণ্য নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: ৩০ বছর।

ছবি: সংগৃহীত

বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: জোন ইনচার্জ। পদের সংখ্যা: নির্ধারিত না
আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। ভোগ্যপণ্যে কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৩৫ বছর।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে সরাসরি, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায়।