এনআরবি ব্যাংকে একাধিক পদে চাকরি, আবেদন শেষ ৩১ মে
বেসরকারি এনআরবি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘হেড অব রিকভারি’, ‘হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট’, ‘অফিসার ফর স্ট্রেডস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ইউনিট (এসএসএমইই)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ৩১ মের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তিতে। এসব পদের কর্মস্থল সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)। সব পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বিস্তারিত তথ্য
http://www.nrbbankbd.com/ এ পাওয়া যাবে।