এনসিটিবির চাকরির পরীক্ষার ফল প্রকাশ, ব্যবহারিক পরীক্ষা ১০ সেপ্টেম্বরে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দিনব্যাপী বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫–এ পরীক্ষা হবে।
কোভিড-১৯ পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করেই হবে এ পরীক্ষা। মাস্ক পরিধান ব্যতীত ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে কোনো প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।