এসএমসিতে স্নাতক পাসে চাকরি, পদ রিজিওনাল কো–অর্ডিনেটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি তাদের আঞ্চলিক ব্যবস্থাপনা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম— রিজিওনাল কো-অর্ডিনেটর
পদের সংখ্যা— ৪টি
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফার্মাসিউটিক্যাল পণ্য বিপণন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চাপ সামলে কাজের সক্ষমতা থাকতে হবে। অফিস অ্যাপ্লিকেশন থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।
আবেদনের শেষ তারিখ
১০ এপ্রিল, ২০২১ পর্যন্ত