ওয়ালটনে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

দেশের অন্যতম ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ’ পদে লোক নেবে। এ পদে প্রতিষ্ঠানটি চারজনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা: এয়ার হোস্টেস/কেবিন ক্রু/ ফ্রন্ট ডেস্ক/রিসিপশনে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুসারে অন‌্যান‌্য সুবিধা।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২১।
আবেদনপ্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।