ওষুধ প্রশাসন অধিদপ্তরের নবম গ্রেডের চাকরির পরীক্ষার তারিখ প্রকাশ

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নবম গ্রেডের ওষুধ তত্ত্বাবধায়ক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ তত্ত্বাবধায়ক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

রাজধানীর সাতটি কেন্দ্রে ওই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আসনবিন্যাস পরবর্তী সময় পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।