ওয়ান ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার/সাপোর্ট অফিসার
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৫ থেকে ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসে বেতন ১৮,০০০-২০,০০০ টাকা।