ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি, বেতন ১,৭৫,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবস্থাপনা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার

কাজের ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: খুলনা

আবেদনের যোগ্যতা

ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন ও শ্রম আইন বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়সসীমা: ৬১ বছর।

বেতন ও সুযোগ–সুবিধা

বেতন ১ লাখ ৭৫ হাজার টাকা। উৎসব ভাতাসহ প্রভিডেন্ট ফান্ডও পাবেন এ পদে চাকরি পেলে।

ফাইল ছবি

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে কোম্পানি সেক্রেটারি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ ভবন, বয়রা মেইন রোড, খুলনা-৯০০০ বরাবর।

আবেদনের শেষ তারিখ

২৪ আগস্ট ২০২১

**চাকরির বিস্তারিত দেখুন এখানে