কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি, বেতন ৮৮,৪৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রামে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

ছবি: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ওয়েবসাইট থেকে নেওয়া

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৮,৪৭৩ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা, ও মোবাইল সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট এই [email protected] ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২২।