কপিরাইট ভবন নির্মাণ প্রকল্পে চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কপিরাইট ভবন নির্মাণ প্রকল্পে চাকরির সুযোগ আছে। সম্প্রতি ১টি পদে মোট ১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কপিরাইট ভবন নির্মাণ প্রকল্প। বিজ্ঞপ্তি অনুসারে পদের যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদটির জন্য আবেদন শুরু ১০ জুন থেকে। আবেদন করা যাবে ১২ জুলাই পর্যন্ত।
আবেদন যোগ্যতা
১। একাউন্ট, ফিন্যান্স ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস।
২। হিসাবরক্ষক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। বয়সসীমা ৩০ বছর। কোটায় আবেদন করলে ৩২ বছর।
আবেদন ফি
২০০ টাকা
বেতন ও সুযোগ সুবিধা
১। ১২৫০০-৩০২৩০ টাকা স্কেলে বেতন প্রদান।
২। অন্যান্য সুবিধা সরকারের বেতন রীতি অনুসারে প্রদান।
আবেদন যেভাবে
আগ্রহীদের আবেদনপত্র প্রকল্প পরিচালক, কপিরাইট ভবন নির্মাণ প্রকল্প, জাতীয় আরকাইভস ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পাঠাতে হবে।