কর অঞ্চল–১, ঢাকায় ৩৮ জনের চাকরির সুযোগ
কর কমিশনার, কর অঞ্চল–১, ঢাকা শূন্যপদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর ২০২১।
পদের বিবরণ
কম্পিউটার অপারেটর: ৪
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
উচ্চমান সহকারী: ৪
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
গাড়িচালক: ৩
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
নোটিশ সার্ভার: ২
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০
অফিস সহায়ক: ১২
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০
নিরাপত্তা প্রহরী: ৩
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://tax1.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। চাকরির আবেদনপত্র, বিস্তারিত তথ্য ও নিয়োগ শর্তাবলির জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.taxeszone1.dhaka.gov.bd ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।