কর্মকর্তা নেবে ইডকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) পাঁচ ধরনের পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ট্রেজারি অপারেশনস (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১ জন, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ফিন্যান্সিয়াল রিপোর্টিং, কন্ট্রোল অ্যান্ড ট্যাক্সেশন (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে ১ জন, সিনিয়র অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি অ্যান্ড এমআইএস) পদে ১ জন, ম্যানেজমেন্ট ট্রেইনি (ইনভেস্টমেন্ট) পদে ১ জন, জুনিয়র অডিট অফিসার (ইন্টারনাল অডিট) পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

যোগ্য প্রার্থীদের অনলাইনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত।

ইডকল শতভাগ রাষ্ট্রমালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও কম জ্বালানি ব্যবহারে অর্থায়ন করে প্রতিষ্ঠানটি। ১৯৯৭ সালের ১৪ মে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি মূলত অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনে অর্থায়ন ও সহযোগিতা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের বেসরকারি খাতের জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন অর্থায়নের শীর্ষস্থানে রয়েছে। ইডকল-এর একমাত্র এবং প্রধান কার্যালয় ঢাকার পান্থপথের ইউটিসি ভবনে অবস্থিত।