কর্মকর্তা নেবে জাইকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশে বাস্তবায়নাধীন এডুকেশন লোকাল কনসালটেটিভ গ্রুপের (ইএলসিজি) জন্য দুই পদে কর্মকর্তা নিয়োগ দেবে। পদগুলো হলো নলেজ ম্যানেজমেন্ট অফিসার ফর ইএলসিজি ও ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার ফর ইএলসিজি।

সোশ্যাল সায়েন্স, এডুকেশন, স্ট্যাটিসটিকস, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইকোনমিকস, ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী এবং পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা পদগুলোয় আবেদন করতে পারবেন।

যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়মানুযায়ী আবেদনপত্র ই–মেইল করতে হবে [email protected] ঠিকানায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত।