কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৩১২ পদের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর গ্রেড-২০–এর দুই ক্যাটাগরির ৩১২টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর গ্রেড-২০–এর দুই ক্যাটাগরির ৩১২টি পদের নিয়োগের পরীক্ষা ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সেই লিখিত পরীক্ষা বর্তমান কোভিড–১৯ পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হলো। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তী সময়ে অবহিত করা হবে।