কারিগরির ২১৮১ পদের চাকরির চূড়ান্ত ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে ২ হাজার ১৮১ জন জনবল নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাচ্ছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী রাজস্ব খাতে ৩টি পদে ২ হাজার ১৮১ জনকে নিয়োগ দিতে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পদ তিনটি হলো—ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ), পদ ১০৫৭টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ ইলেকট্রনিকস/ টেক), পদ ১০১৯টি; ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ ল্যাব), পদ ১০৫টি। গত ৫ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের শেষ দিন ছিল ২৫ মে।

ছবি: সংগৃহীত

আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয় পদার্থ ও রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

*কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২১৮১ জন নিয়োগের ফল দেখুন