কারিগরির ৩১২ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখার অধীনে বিভিন্ন টেকনিক্যাল স্কুল ও কলেজের দুই ক্যাটাগরির ৩১২ পদের নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

১২ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর বলেছে, অধিদপ্তরের ভোকেশনাল শাখাধীন টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোয় গ্রেড-২০–এর দুই ক্যাটাগরির ৩১২ পদে নিয়োগের জন্য ১২ জুন অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।