কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরি, আবেদন অনলাইনে শেষ আজই
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)
২. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
কৃষি গবেষণা ইনস্টিটিউট নেবে একাধিক কর্মকর্তা
৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি।
বয়স: ১৮–৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি।
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
কৃষি গবেষণা ইনস্টিটিউট নেবে একাধিক কর্মকর্তা
৫. পদের নাম: পরিসংখ্যান সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
২০২২ সালের ১৫ এপ্রিল প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। ৩ থেকে ৫ নম্বর পদে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন, আবেদন ফি জমাদান পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬০ টাকা ও ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
আজ ২১ জুন ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।